২৪ ডিসেম্বরের মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ১৯:০৭আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সকল বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। তবে সরকারের এ আদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়াও সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত সকল বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি দফতর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাগুলোতে নিয়োজিত প্রহরীদের ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার উপ-সচিব আব্দুল জলিল স্বাক্ষরিত আদেশে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ ও বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য ১৮৭৮ সালের অস্ত্র আইন অনুযায়ী সরকার এ আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বরের (২০১৮) মধ্যে সকল বৈধ লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানা ও ট্রেজারিতে জমা দিতে হবে। জমা দেওয়া অস্ত্র আবশ্যিকভাবে ৬ জানুয়ারি (২০১৯) পর্যন্ত সংশ্লিষ্ট থানা ও ট্রেজারিতে জমা থাকবে। যারা এই আদেশ লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

/জেইউ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম