নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইসির বরাদ্দ ৩৯৪ কোটি ১৪ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:১১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৮:৪০

নির্বাচন কমিশন





একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৩৯৪ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫১৭ টাকা বাজেট বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, এপিবিএন ও স্বশস্ত্র বাহিনী। বাজেটের এই টাকা এসব বাহিনীর মধ্যে বণ্টন করা হয়েছে বলে রবিবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

কমিশন সূত্র জানায়, মোট বাজেটের মধ্যে পুলিশের জন্য ১০১ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা, র‌্যাবের জন্য ১৩ কোটি ৫১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা, বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য ১ কোটি ৫৬ লাখ টাকা, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ৫৩ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ২৩২ টাকা, আনসার ও ভিডিপি জন্য ১৬৩ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৬৫০ টাকা এবং সশস্ত্র বাহিনী বিভাগকে ৬০ কোটি ৩৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের বাজেট শাখা সূত্রে জানা গেছে, পুলিশের জন্য বাজেটের ১০১ কোটি ২৬ লাখ ৮৪ হাজার টাকার মধ্যে প্রথম ধাপে ৬৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে ৩৮ কোটি ৪ লাখ টাকা দেওয়া হয়। র‌্যাবের মোট ১৩ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে প্রথম ধাপে ১০ কোটি ২০ লাখ ২৯ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে ৩ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকা, কোস্ট গার্ডের জন্য মোট বরাদ্দ ১ কোটি ৫৬ লাখ টাকার পুরোটাই প্রথম ধাপে পরিশোধ করা হয়েছে। বিজিবির ৫৩ কোটি ৬১ লাখ ৩৪ হাজার টাকার মধ্যে প্রথম ধাপে ৩৩ কোটি ২ লাখ ৪৪ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে ২০ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকা দেওয়া হয়েছে। আনসার বিডিপির জন্য বরাদ্দকৃত ১৬৩ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকার পুরোটাই অগ্রিম হিসেবে একধাপে দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর ৬০ কোটি ৩৭ লাখ ৩ হাজার টাকার মধ্যে পুরোটাই আগাম দেওয়া হয়েছে।



/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম