শিশু উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান সায়মা ওয়াজেদ পুতুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:২৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৩০




শিশু উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান সায়মা ওয়াজেদ পুতুলের শিশু উন্নয়ন ও অটিজম সংক্রান্ত বিষয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বাংলাদেশ অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল।

সোমবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমিতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু উন্নয়ন ও শিশু সুরক্ষামূলক প্রকল্প ও কর্মসূচিগুলোর মধ্যে সমন্বয় ও একটি সমন্বিত গাইড লাইন প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সূচনা ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে।

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শুভেচ্ছাদূত সায়মা ওয়াজেদ পুতুল বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী ও শিশুদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এ কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রণালয়ের আওতাধীন দফতরগুলোকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে নিরাপদ মাতৃত্ব অত্যন্ত জরুরি। এ জন্য সারাদেশের কমিউনিটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার স্থাপনের প্রস্তাব করা হয়েছে। নিরাপদ মাতৃত্ব শিশুদের ডিজঅ্যাবিলিটি কমিয়ে আনবে।’

মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক শিশু সাহিত্যিক আনজীর লিটন প্রমুখ।

/ইউআই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম