‘পোস্টার না লাগিয়ে সহানুভূতি পাওয়ার কৌশল হতে পারে বিএনপির’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ২০:২৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২০:২৫



আরিফ জেবতিক অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক বলেছেন, বাংলাদেশের কোথাও কোনও জায়গায় ধানের শীষের পোস্টার লাগাতে পারবে না— এটা বিশ্বাস করি না। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে হওয়া ‘লেভেল প্লেইং ফিল্ড’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা করেন।


মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় সাপ্তাহিক আয়োজন—বাংলা ট্রিবিউন বৈঠকি।
আরিফ জেবতিক বলেন, ‘ঢাকা শহরে বা বাংলাদেশের কোথাও কোনও জায়গায় ধানের শীষের পোস্টার লাগাতে পারবে না— এটা আমি বিশ্বাস করি না। লাগানোর পর রাখতে পারবে কিনা, সেটা ভিন্ন কথা। সেটা লাগানোর ক্ষমতা বিএনপি এবং তাদের অন্যান্য দলের আছে। সেই পোস্টার তারপরও আমরা দেখছি না। আমি যদি ঢাকা-১২ আসনের কথা বলি, এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বিপরীতে নির্বাচন করছেন জোনায়েদ সাকি। সাকি প্রতিদিনই পোস্টার লাগাচ্ছেন এবং প্রতিদিনই ফেসবুকে ছবি দিচ্ছেন যে পোস্টার কেটে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তারা কিন্তু পোস্টার লাগানোর প্রক্রিয়ার মধ্যে আছেন। বিএনপি আদৌ পোস্টার ছাপিয়েছে কিনা আমি জানি না।’
তিনি আরও বলেন, ‘খুব বেশি যে বিএনপি প্রচারণা ঢাকায় চালাচ্ছেন এরকম কিছু আমার চোখে পড়েনি। তারা সিরিয়াসলি কতটুকু ক্যাম্পেইন করছেন বা তাদের কোনও কৌশল কিনা সহানুভূতি নেওয়ার, সেটাও একটা বিষয়। পোস্টার তারা লাগাচ্ছেন না, এটা তাদের কৌশল হতে পারে। পোস্টার লাগাতে পারিনি, সহানুভূতি ভোট বেশি পাওয়ার আশা তাদের নিজেদের ব্যাপার।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আরিফ জেবতিকসহ বৈঠকিতে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের যুগ্ম সম্পাদক বিভুরঞ্জন সরকার এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম