নির্বাচনে মহাজোট ২৪৮টি আসন পেতে পারে: আরডিসি জরিপ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২০:৪৪


রাজধানীর একটি হোটেলে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জরিপের ফল প্রকাশ করে গবেষণা সংস্থা আরডিসি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৪৮টি আসনে জয়ী হতে পারে। এছাড়াও জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯ এবং স্বতন্ত্রসহ অন্যান্য প্রার্থীরা ৩টি আসনে জয়ী হতে পারে।


রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) এক জরিপে এই পূর্বাভাসের কথা বলা হয়েছে। ডিসেম্বর মাসের শুরুতে ৯ থেকে ১৬ ডিসেম্বর দেশের ৫১টি সংসদীয় আসনে ২ হাজার ২৪৯ জন ভোটারের ওপর জরিপ চালিয়ে তারা এ পূর্বাভাস পেয়েছে।
আরডিসির অর্থনীতিবিদ ফরেস্ট ই কুকসন আজ বুধবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৪৮টি আসনে, বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯টি আসনে এবং বাকি তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হতে পারে।
ফলাফলে দেখা গেছে, দেশের ভোটারদের ৬০ শতাংশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আর বিএনপি ও ঐক্যফ্রন্টকে ভোট দিয়েছে ২২ শতাংশ ভোটার। জাতীয় পার্টির পক্ষে ভোট পড়েছে ৪ শতাংশ। এই ভোটে ১০ শতাংশ মানুষ কাকে ভোট দেবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারেননি। আর ৩ শতাংশ ভোটার ভোট দিতে অস্বীকৃতি এবং ১ শতাংশের কম ভোটার ভোট দেওয়ার অনিচ্ছা জানিয়েছে।
ফলাফলে আওয়ামী লীগকে ভালো বলেছে ৬৪ দশমিক ৬ শতাংশ মানুষ এবং খারাপ বলেছে ৩ দশমিক ৫ শতাংশ মানুষ। বিএনপিকে ভালো বলেছে ২৭ দশমিক ৬ শতাংশ মানুষ এবং খারাপ বলেছে ১৮ দশমিক ২ শতাংশ মানুষ। জাতীয় পার্টিকে ভালো বলেছে ১৪ দশমিক ৯ শতাংশ এবং খারাপ বলেছে ১৫ দশমিক ৮ শতাংশ।
এ জরিপে ২০১১ সালের উপজেলা জনসংখ্যা শুমারির তথ্যকেই নমুনা হিসেবে নেয়া হয়। দৈবচয়নের ভিত্তিতে উপজেলা বাছাই করে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শুমারির তথ্যকেই ব্যবহার করা হয়।
এভাবে একবার উপজেলা বাছাইয়ের পর, গ্রামের সংখ্যা ও পাড়াগুলো সেই শুমারি থেকেই নির্বাচন করা হয়। ভোটার তালিকা ব্যবহারের মাধ্যমে আরডিসির নমুনা নির্ধারণ করা হয়েছে যাতে প্রতিটি ভোটারের সাক্ষাৎকারদাতা হিসেবে নির্বাচিত হওয়ার সমান সম্ভাবনা থাকে।
আরডিসির তথ্য সংগ্রাহক উত্তরদাতাদের ধর্ম ও বয়স চিহ্নিত করেছিল। জরিপে লাল রঙের ব্যালট নারী এবং নীল পুরুষদের জন্য ব্যবহার করা হয়েছে।
এর আগে ২০০৮ সালের সংসদীয় নির্বাচনে যেখানে মহাজোট ভোট পেয়েছিল ৫৭ শতাংশ, বিএনপি গ্র্যান্ড অ্যালায়েন্স ৩৭ শতাংশ এবং অন্যান্য ৬ শতাংশ ভোট পেয়েছিল, এই ফলাফল অনেকটা তারই ধারাবাহিকতা।
মহাজোটের সমর্থন বড় শহর এবং গ্রামীণ এলাকার তুলনায় ছোট শহরে তুলনামূলকভাবে দুর্বল। জাতীয় ঐক্যফ্রন্ট (জেওএফ)-এর সমর্থন বড় শহরের তুলনায় গ্রামাঞ্চল ও ছোট শহরে শক্তিশালী।
বিশ্লেষণটি বিগত ২৭ বছর ধরে নির্বাচনি এলাকার সীমানা পরিবর্তনের হিসাবকে মাথায় রেখে করা। এর আগে ২০০১ এবং ২০০৮ সালের জরিপের পূর্ববর্তী সংস্করণে জাতীয় নির্বাচনের পূর্বাভাস সঠিকভাবে দেওয়া হয়েছিল বলে প্রতীয়মান হয়েছে। বাসস।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম