নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব সমর্থন করবে না রাশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৪১আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৩০

রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগন্যাটোভ রোহিঙ্গা সমস্যা সামগ্রিক সমাধানের জন্য যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনও প্রস্তাব করা হয়, তবে তা  সমর্থন করবে না রাশিয়া। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) অনুষ্ঠিত ‘বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ৪৭ বছর’ শীর্ষক এক সেমিনারে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগন্যাটোভ একথা বলেন।

ইগন্যাটোভ বলেন, ‘ব্রিটেন প্রস্তাবিত যে রেজ্যুলেশনটি নিয়ে আমরা আলোচনা করছি, সেটি আমরা এক শতাংশও সমর্থন করি না।  যদি ধরেও নেওয়া হয় এটি গৃহীত হয়েছে, তাহলে মনে হয় না ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যার কোনও সমাধান হবে।’

ইগন্যাটোভ আরও বলেন, ‘এ বিষয়ে অনেক দেশের অনেক অবস্থান আছে, আমরা চীনের নীতিতে সমর্থন করি। আমরা বিশ্বাস করি না, মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করলে বিষয়টি দ্রুত সমাধান হবে। আমরা বিশ্বাস করি— চাপ প্রয়োগ করলে আরও বেশি সমস্যা তৈরি হবে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ-মিয়ানমার যে চুক্তি সাক্ষর করেছে, সেটি বাস্তবায়ন হওয়া উচিত।’

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘রাখাইনে সংঘটিত সহিংসতার সত্যিকারের অনুসন্ধান হওয়া উচিত। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পূর্ণ ভিন্ন বিষয়।’

বিআইআইএসএস-এ  অনুষ্ঠিত  সেমিনারে পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি এই সেমিনারের আয়োজন করে।

/এসএসজেড/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম