রাশিয়া থেকে উচ্চপর্যায়ের সফরের আশা করি: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ২২:৩২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:৩৪

 এম শহীদুল হক বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক সামনের দিনগুলোয় নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি বলেন, ‘শিগগিরই রাশিয়া থেকে উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা ঢাকা সফর করবেন বলে আমরা আশা করি।’ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ওপর আয়োজিত এক সেমিনারে তিনি এই আশা প্রকাশ করেন।

ঢাকা-মস্কোর সম্পর্ক এখন অনেক পরিণত মন্তব্য করে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা নিউ ইয়র্ক, জেনেভা এবং সম্প্রতি নেদারল্যান্ডসে আমাদের সহযোগিতা বাড়িয়েছি।’ তিনি বলেন, ‘এর মানে এই নয় যে, আমরা সবসময় একই মত পোষণ করি। তবে আমারা ভিন্ন মত নিলে রাশিয়াকে অবস্থান ব্যাখ্যা করি।’ তিনি বলেন, ‘জ্বালানি, প্রতিরক্ষা ও বাণিজ্য হচ্ছে বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে বড় তিনটি পিলার।’

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সজান্ডার ইগনাটোভ বলেন, ‘দুই দেশের মধ্যে বেশকিচু  চুক্তি রয়েছে, যেগুলোকে নতুনভাবে মূল্যায়ন করা দরকার।’সামনের দিনগুলোতে তাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম