ভোট দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:০৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৩৩

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টার কিছু পরে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির সুধা সদনের বাসার ঠিকানার ভোটার। সে হিসেবে তার ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এর আগে ২০০৮ সালে এবং ২০১৪ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওই কেন্দ্রে ভোট দেন।

এরআগে শনিবার (২৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

এদিকে রবিবার একাদশ সংসদ নির্বাচনে ভোটাররা বেছে নেবেন নিজ নিজ এলাকার প্রতিনিধি। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির মধ্যে। অবশ্য দল দুটির সঙ্গে জোটবদ্ধ হয়ে নিবন্ধিত এক ডজনেরও বেশি দল ভোটে রয়েছে। আর নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৩৯টি রাজনৈতিক দল।

আজ দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ভোট হচ্ছে ২৯৯টিতে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে রবিবার ভোট হচ্ছে না। সেখানে ভোটগ্রহণ করা হবে ২৭ জানুয়ারি।

নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২৭২ জন ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ২৮২ জন লড়ছেন। এর মধ্যে সরাসরি আওয়ামী লীগ দলীয় ২৬০ জন ও বিএনপির ২৫৭ জন প্রার্থী রয়েছেন। দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করা বাকিরা জোটভুক্ত শরিক দলের। এ নির্বাচন জাতীয় ঐক্যফ্রট ও ২০ দল থাকা ৮টি নিবন্ধিত রাজনতিক দল ধানের শীষ প্রতীক লড়ছন। আর মহাজাট ও ১৪ দলীয় জোট থাকা ৫টি দল আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। কারাগারে থাকায় এবারই প্রথম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোটে অংশ নিতে ও  ভোট দিতে পারছেন না।

 

 

/এমিএইচবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম