ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:০১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৪৪

ইভিএম ভোটকেন্দ্র ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন ভোটাররা। ঢাকার দু’টি আসনে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ভোটাররা বলছেন, এটি প্রযুক্তিবান্ধব। এই যন্ত্রে ভোট হবে ঝামেলাবিহীন।

ঢাকা নগরের দু’টি আসনসহ দেশের মোট ছয়টি আসনে সবকয়টি কেন্দ্রে সারাদিন ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ঢাকার আসন দুটি হলো মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসন এবং ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর ও কোতোয়ালি এবং বংশালের একাংশ নিয়ে গঠিত ঢাকা-৬ আসন।

ইভিএম ভোটকেন্দ্র ঢাকা-১৩ আসনের ৯৬ নম্বর গ্রিনউড স্কুলের কেন্দ্রটি পুরুষ কেন্দ্র। এখানকার প্রিজাইডিং অফিসার উজ্জ্বল সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা ভালো। তিনি ইভিএম এর পুরো সেট আপে সন্তোষ প্রকাশ করেন।’

ইভিএম ভোটকেন্দ্র

এই কেন্দ্রের ভোটার শাহজাদা ইভিএম এ ভোট দিয়ে বেরিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আগের চাইতে ভোট দেওয়া সহজ হয়েছে।  এতে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাড়নোর ঝামেলা নেই। অল্প সময়ে ভোট দেওয়া হয়ে যায়।’

রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিজাইডিং অফিসার নায়েব আলী শরিফ বলেন, ‘শীতের দিন হওয়াতে লোক সমাগম কম, ধীরে ধীরে বাড়বে। এইটি নারীকেন্দ্রে, এ কেন্দ্রে মোট ভোট ৩২১৪।’

সত্তরোর্ধ নারী ময়মুন্নেসা বাংলা ট্রিবিউনকে বলেন,  'এই পদ্ধতি ভালো।'

পঞ্চাশোর্ধ আরেক নারী ভোটার জাহানারা বলেন, ‘আগের ভোটের তুলনায় এটিই ভালো সিস্টেম।’

এই কেন্দ্রের একজন সহকারী প্রিজাইডিং অফিসার বলেন,  ‘যে ভোটারের প্রথমবারই ফিঙ্গারপ্রিন্ট মেলে তার ইভিএম এ ভোট দিতে ৪৫-৫০ সেকেণ্ড লাগে।’

/এইচএন/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম