রাজধানীর নারীকেন্দ্রগুলোতে স্বতঃস্ফূর্ত ভোট চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১১:০১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:২২

ভোটে নারীদের অংশগ্রহণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন আসনে নারী ভোটকেন্দ্রগুলোতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন নারীরা। সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোড এলাকার ওয়ার্ল্ডভিউ ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে (ঢাকা-১১ আসন)  সকাল থেকেই  নারীরা ভোট দিচ্ছেন।   এই কেন্দ্রের ৬টি বুথে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেরই এজেন্ট রয়েছে।  কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তৌহিদ উদ্দিন মোহাম্মদ সোহেল বলেন, ‘এখানে মহিলা ভোটারের সংখ্যা ১৭৯০। পরিবেশ অনেক ভালো, কোনও সমস্যা নেই।’

এই কেন্দ্রে বিএনপির এজেন্ট শাহিদা বেগম লিপি বলেন, ‘আমি সাড়ে সাতটার দিকে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছি। কোনও সমস্যা হয়নি, কোনও বাঁধাও দেওয়া হয়নি। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।’ একই কথা বলেন  বিএনপির আরেকজন এজেন্ট এলিনা।

নৌকার এজেন্ট সানজিদা আক্তার ও ফেরদৌসি আক্তার বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। আশা করছি, ভোট ভালোভাবে হবে।’

এই কেন্দ্রের ভোটার বাগিচাটেকের বাসিন্দা বেবি এবং শাহিনুর এবং  মহানগর প্রজেক্ট এলাকার বাসিন্দা ফারহানা খাতুন তন্বী এবং রওশন আরা জানান, ‘এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, ভিড় নাই। আমরা ভালোভাবে ভোট দিচ্ছি।’

ওয়াপদা রোড এলাকার আল ফুরকান ইংলিশ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রিজাইডিং শেখ মোহাম্মদ মহসীন বলেন, ‘সকাল থেকে যেমন চলছে, এমনভাবে যদি চলে— তাহলে আশা করি, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। এখানে নারী ভোটারের সংখ্যা ২৩৫১ জন। চারটা বুথে আওয়ামী লীগ এবং বিএনপির উভয়েরই এজেন্ট রয়েছে।’

এই কেন্দ্রের ধানের শীষের এজেন্ট ডালিয়া ও হাসি জানান— কোনও সমস্যা হচ্ছে না। পরিবেশ খুব ভালো রয়েছে। আমরা সকাল থেকেই ভোটকেন্দ্রে আছি।’  

এই কেন্দ্রে নৌকার এজেন্ট শিউলি আলম বলেছেন, এলাকা তো আমাদেরই, গণ্ডগোল কে করবে।

ভোটার আফরোজা খাতুন, বিলকিস নাহার, লতিফা বেগম, ফারজানা কলি ভোট দিয়ে বের হয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। লাইন ধরে দাঁড়িয়ে ভোট দিয়েছি। কেউ কোনও বাঁধা দেয়নি।

রাজধানীর বনশ্রী এলাকার হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহিনুক্কামান জানান, ‘এই কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা ৩১৫৭ জন। সুষ্ঠুভাবে ভোট চলছে।  তবে এখানে  বিএনপির কোনও এজেন্ট নাই। ’

 

/এসএসএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম