নির্বাচন শেষ হলে বলা যাবে অংশগ্রহণমূলক হয়েছে কিনা: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৩২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪

সিইসি কে এম নূরুল হুদা (ফাইল ছবি) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘এখন পর্যন্ত সুষ্ঠু্ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা আমিও শুনেছি। তবে নির্বাচন শেষ হলে বলা যাবে অংশগ্রহণমূলক হয়েছে কিনা।’ রবিবার সকালে ভোট দেওয়ার পর সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।   

আজ রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন সিইসি। তার স্ত্রী হুসনে আরা হুদাও এর কিছুক্ষণ আগে ভোট দিয়ে যান।

ভোট দেওয়া শেষে কেন্দ্রের মাঠে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। ভোট শুরুর আগে চট্টগ্রামসহ কয়েক জায়গায় সহিংসতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে ইন্সট্রাকশন দেওয়া আছে তারা কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই সব কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে বলা আছে। পরে এসব কেন্দ্রে আবারও ভোট হবে। ঢাকায় বসে তো আর পুরো দেশ নিয়ন্ত্রণ করা যাবে না।’

উত্তরায় আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ধানের শীষের এজেন্ট না থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বিএনপির এজেন্ট আছে কিনা তা জিজ্ঞেস করে দেখিনি। যদি তারা না আসে সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই।’

এর আগে ২০১৪ সালে ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনে নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা প্রশ্ন করেন, এই নির্বাচনের মাধ্যমে আগের কালিমা মুছবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন নির্বাচন চলছে। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ভোট শেষে বলা যাবে। আশা করছি, সেই কালিমা মুক্ত হবে।’

/এসজেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম