বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১২:০৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:২১

বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-১৫ ও ১৬ আসনের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়ছে। দু’টি আসনের ১৩টি ভোটকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। সকাল ৮টায় ভোট শুরু হলেও সকাল ৯টা থেকে ভোটার উপস্থিতি বাড়ছে। কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের প্রার্থীদের এজেন্ট দেখা গেলেও বিএনপি ও অন্যান্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ আছে। 

কালশী ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ভোটার উপস্থিতি খুব একটা ছিল না। এরপরে ২/১ জন করে আসতে শুরু করে। এই কেন্দ্রের পাশেই সাংবাদিক আবাসিক এলাকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। সেখানেও সকাল ৯টা পর্যন্ত খুব বেশি ভোটারের উপস্থিতি দেখা যায়নি। সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর ১১ নম্বর সেকশনের জান্নাত একাডেমি হাইস্কুল ও মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ভোটারদের লাইন জান্নাত একাডেমি হাইস্কুল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জামালউদ্দিন তালুকদার জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।

এই কেন্দ্রের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সজীব খান জানান, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ আছে। শৃঙ্খলা মেনেই ভোট দিচ্ছেন ভোটাররা। 

ঢাকা-১৬ আসনে মোট প্রার্থী সাতজন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ। আর বিএনপির প্রার্থী আহসান উল্লাহ। তবে আহসান উল্লাহ’র কোনও এজেন্ট ভোট কেন্দ্রে দেখা যায়নি।  

ভোটারদের লাইন সকাল পৌনে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর মিরপুর, কাফরুল, ভাষানটেক ও শেরে-বাংলা নগর থানার আংশিক এলাকা নিয়ে ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয়, মনিপুর স্কুল অ্যান্ড কলেজ (ব্রাঞ্চ-৩), হাজী আলী হোসেন স্কুল, পশ্চিম শেওড়াপাড়া ইস্ট ওয়েস্ট স্কুল, ইউনানী আর্য়ুবেদী মেডিক্যাল কলেজ, পীরের বাগ সরকারি বিদ্যালয় ও আবুল হোসেন স্কুল কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি উল্লেখ করার মতো দেখা যায়। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি দেখা যায় মনিপুর স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার লাইন শেওড়া পাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। 

মনিপুর স্কুল অ্যান্ড কলেজ (ব্রাঞ্চ-৩) ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাহাজ্জুদ হোসেন জানান, ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক এবং সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে।  

বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি ঢাকা-১৫ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার। এখানে ধানের শীষের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। 

এই আসনের ভোট কেন্দ্রগুলোতে কামাল আহমেদ মজুমদারের এজেন্ট দেখা গেলেও শফিকুর রহমানের কোনও এজেন্ট দেখা যায়নি।

 

 

 

 

/ডিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম