ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থীর ওপর হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:১১

বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।  

সালাহউদ্দিন আহমেদের ছেলে রবিন অভিযোগ করেন, তার বাবা শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে লাঙ্গল প্রতীকের সমর্থকরা তার ওপরে হামলা চালান।  তাকে আহতাবস্থায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ আসনে মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলা। তিনি লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।

এদিকে, এই আসনের বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের সমর্থকরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে এ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুবই কম। কোথাও ৫/৭ জন ভোটারের লাইন, আবার কোথাও কোনও লাইন নেই।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাপিটাল হাইস্কুল কেন্দ্রে গিয়ে ভোটারদের কোনও লাইন দেখা না গেলেও কেন্দ্র ঘিরে লাঙ্গল সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

/এসআই/এমপি/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম