ভোটকেন্দ্র পরিদর্শনে নেদারল্যান্ডস হাই কমিশনের দুই কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:১০ আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:২২
image

রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন নেদারল্যান্ডস হাই কমিশনের দুই কর্মকর্তা। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তারা ভোট কেন্দ্রে পরিদর্শন করেন।

নেদারল্যান্ডসের পরিদর্শক
নেদারল্যান্ডস হাই কমিশনের পরিদর্শক জেভোয়েন স্টিগস ও হান্স আজের্নটাইন রবিবার ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে বিভিন্ন বুথে গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন তারা৷ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তারা চলে যান। সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তারা।

নেদারল্যান্ডসের পরিদর্শক-২
রবিবার সকাল ৮টা থেকে সারা দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৩৯টি রাজনৈতিক দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। বৃহত্তর এই দুই দলের নেতৃত্বে মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নামে দুটি রাজনৈতিক জোটের ব্যানারে এক ডজনেরও বেশি দল নির্বাচনি মাঠে রয়েছে। তবে একজন প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোট হচ্ছে না। ২৭ জানুয়ারি এই আসনে ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। 

/এসজেএ/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি