ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত কেন্দ্রে পুনঃভোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ৪০ হাজার কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনিয়ম ও গোলযোগের কারণে স্থগিত হয়েছে। এসব কেন্দ্রে ভোট স্থগিতের কারণে কেবল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চূড়ান্ত ফলাফল প্রকাশ সম্ভব হয়নি। বাকি স্থগিত কেন্দ্রের কারণে কোনও আসনেরই ফলাফল প্রকাশে বাধা হয়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ ফলাফল ঘোষণাকালে বলেছেন, ‘কিছু আসনে একটি/দুইটি কেন্দ্রে ভোট স্থগিত হলেও বিজয়ী ও বিজিত প্রার্থীর ভোটের ব্যবধান বেশি থাকায় ফল প্রকাশে কোনও বাধা হচ্ছে না। ফলে এসব স্থগিত কেন্দ্রে পুনঃভোটের প্রয়োজন হবে না। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ও তার নিকটতম প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের থেকে কম হওয়ায় এ আসনের স্থগিত কেন্দ্রের পুনঃভোটের প্রয়োজন হবে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ভূইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাঈনউদ্দিন মঈন কলারছড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। এ দুই জনের ভোটের ব্যবধান হচ্ছে ১০ হাজার ১৫৯টি। অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৩২টি কেন্দ্রের মধ্যে স্থগিত ৩ কেন্দ্রে মোট ভোট ১০ হাজার ৫৭৪টি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম