'ভোট দেওয়াকে' কেন্দ্র করে সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ১৪:১০আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৪:৫৮

জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ সম্মেলন নোয়াখালীতে ভোট প্রদানকে কেন্দ্র করে এক নারীর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনা তদন্ত করার কথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক তার কার্যালয়ের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই তদন্ত করার কথা জানান। নির্বাচন কেন্দ্রিক মানবাধিকার সংরক্ষণ নিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে তারা শুনেছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে কমিশন কথা বলে এ বিষয়ে পরবর্তী করনীয় ঠিক করবেন বলেও জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

জাতীয় মানবাধিকার কমিশনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সারাদেশ থেকে ৫২টি অভিযোগ পেয়েছে। এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সচিবকে বলা হয়েছে বলেও জানান তিনি।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম