সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৮:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা)

দেশকে এগিয়ে নিতে, সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।’ আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বুধবার (২ জানুয়ারি) গণভবনে সামরিক-বেসামরিক, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্কাউটসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এলে তিনি এ আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনগণ আবারও বিজয়ী করে যে দায়িত্বটা দিয়েছে তা পালন করতে সবার সহযোগিতা কামনা করি, যেন দেশটাকে আমরা সুন্দরভাবে গড়তে পারি। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে। এখানে কোনও যুদ্ধাপরাধী, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিবাজের স্থান হবে না।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি মনে করি সবার সমর্থন পেয়েছিলাম বলেই জয়লাভ করেছি। আর এ জয় পেয়েছি বলেই দেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যেতে পারবো। যে কাজগুলো করেছি, তার অনেকগুলো এখনও অসমাপ্ত রয়ে গেছে। সেগুলো সম্পন্ন করা, দেশকে আরও উন্নত সমৃদ্ধশালী করাই হবে আমাদের কাজ। আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন– বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ। বিশ্বসভায় আমরা মাথা উঁচু করে চলবো। সরকারের গৃহীত সব পদক্ষেপ, উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে সম্পন্ন হলে আমরা সে পথে অনেকদূর এগিয়ে যাবো।’
দেশবাসী এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সর্বান্তকরণ সমর্থনের ফলেই আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’

/এমএইচবি/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম