রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ বিকাল চারটায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৪:৩৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর  নিয়ম অনুযায়ী আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বিকাল চারটায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন তিনি। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আজ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে নতুন সংসদের সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি ও তার দলের নির্বাচিত সদস্যরা। পরে দলীয় সংসদ সদস্যরা প্রথম বৈঠকেই শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করেন।

সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় রীতি অনুযায়ী বঙ্গভবনের বৈঠকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের জন্য পরামর্শ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এই পরামর্শের পর নতুন সরকার গঠনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি।

আওয়ামী লীগ সূত্রগুলো নিশ্চিত করেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে শেখ হাসিনাকেই দেখতে চায় দল। আর এর মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নতুন সরকারের দায়িত্বভার গ্রহণ করলে  বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি। তার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই কেবল তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

/এসএসজেড/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান