আ. লীগকে চীনের কমিউনিস্ট পার্টির শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ১৫:০১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৫:৩৪

কমিউনিস্ট পার্টি অব চায়না একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)। শনিবার (৫ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এমন একটি চিঠি পেয়েছে বলে জানিয়েছেন দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে সিপিসি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। সিপিসির সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক দিক নির্দেশনা সম্পর্ক চীন-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীন-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সিপিসি সহযোগিতার হাত বাড়াতে সর্বদা প্রস্তুত আছে। যাতে পারস্পরিক শ্রদ্ধা ও আদান-প্রদানের সম্পর্ক প্রসারিত হয়ে চীন-বাংলাদেশের সম্পর্ক আরও অনেক উচ্চতায় যেতে পারে।

৩০ ডিসেম্বরের নির্বাচনে ২৯৮টি আসনের ২৫৯টি  পেয়েছে আওয়ামী লীগ। এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। ওয়ার্কার্স পার্টি তিনটি আসন পেয়েছে। জাসদ পেয়েছে ২টি আসন। বিকল্পধারা দুটি আসন পেয়েছে। গণফোরাম পেয়েছে দুটি আসন। তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে একটি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন তিনটি আসন। এমনকি মহাজোটের শরিকদের জয়লাভ করা আসনসহ আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি।

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম