বেইলি রোডের বাসায় সৈয়দ আশরাফের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ১৯:১৬আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২০:০৩

বেইলি রোডের বাসায় নেওয়া হচ্ছে মরদেহ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসনমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ তার বেইলি রোডের সরকারি বাসভবনে আনা হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি তার বাসভবনে এসে পৌঁছায়।
এ সময় তার পরিবারের সদস্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স এর আগে সন্ধ্যা ৬ টার দিকে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থ্যাইল্যান্ড থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা বিমানবন্দরে সৈয়দ আশরাফের কফিন গ্রহণ করেন।
এরপর মরদেহ সন্ধ্যা ৭টায় বেইলি রোডে তার সরকারি বাসভবনে আনা হয়। এরপর সেখান থেকে রাতে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের নিয়ে যাওয়া হবে। সেখানে হাসপাতালের হিমঘরে রাখা হবে মরদেহ।
লাশবাহী অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। রবিবার ( ৬ জানুয়ারি) ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন: দেশে পৌঁছেছে সৈয়দ আশরাফের মরদেহ

/এসও/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম