জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা

সাভার প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৯, ১২:০৮আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৩:৫০

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন (ফোকাস বাংলা)
একাদশ সংসদের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীরা দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন। তিন বাহিনীর প্রধানও এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং বেলা ১১টা ২০ মিনিট স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে, সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। পরে রাষ্ট্রপতি আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। সোমবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম