‘কাজ বুঝে নিতে ৩-৪ দিন সময় দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৩:০০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৩:৩২

ডা. দিপু মনি মন্ত্রণালয়ের কাজ বুঝে নিতে ৩-৪ দিন সময় চেয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। মঙ্গলবার ( ৮ জানুয়ারি ) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে উপমন্ত্রী (শিক্ষা) মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে নিজ দফতরে আসেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশে ডা. দিপু মনি বলেন, ‘গত ১০ বছর সরকার যে উন্নয়ন করেছে তা অব্যাহত থাকবে। এই ধারা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন তা-ই করা হবে। এক্ষেত্রে আমার মন্ত্রণালয়ের সহকর্মী এবং গণমাধ্যমকর্মীদের সহায়তা খুবই প্রয়োজন হবে। আজ আর বেশি কিছু বলবো না। কাজ বুঝে নিতে আমাদের ৩-৪ দিন সময় দিন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তা পালনে যথাসাধ্য চেষ্টা করবো। সবার সহযোগিতা নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে এই সেক্টরের উন্নয়নে কাজ করবো। যেখানে শেখ হাসিনার মতো দক্ষ, অভিজ্ঞ, সাহসী প্রধানমন্ত্রী আছেন সেখানে ভয়ের কিছু নেই।’

/এসআই/এসএসএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম