হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৪:৩৬আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:৫০

ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ফাইল ছবি)

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম। ভুক্তভোগী হিসাবে আমি জানি সেখানে কী করতে হবে। আল্লাহর রহমতে হজে আর কোনও অনিয়ম হতে দেবো না।’

মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে দুপুর পৌনে ১টার দিকে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ে পৌঁছানোর পর ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হজ নিয়ে অতীতে অনেক অভিযোগ উঠেছিল, সেগুলো যেন ভবিষ্যতে আর না উঠে সেসব ব্যবস্থা আমি ভবিষ্যতে নিশ্চিত করবো। সুন্দরভাবে যেন মানুষ হজ পালন করতে পারেন বিষয়টি আমি নিশ্চিত করবো। সবার কাছে গ্রহণযোগ্য ও নিষ্কণ্টক হজ উপহার দেবো।’

তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতা শব্দটির অনেকেই অপব্যাখ্যা করে। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে সব ধর্মই সমান। সবাই সবার ধর্ম পালন করবে।’

ধর্ম মন্ত্রণালয়ের যেসব উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে সেগুলো অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ।

/জেইউ/এসএসএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম