বিদেশিদের কাছে আস্থার জায়গা তৈরি করেছি: শাহরিয়ার আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৫:০৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৬:৫৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘আমরা বিদেশিদের মধ্যে একটি আস্থার জায়গা তৈরি করতে পেরেছি। অতীতে নির্বাচনের আগে সরকারের ওপর সন্দেহ করে যে কর্মকাণ্ড করা হতো এবারে সেগুলো আমরা দেখিনি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর যেভাবে মন্তব্য করা হয়েছিল সেটি এবারে কম। এবার আমাদের বন্ধু রাষ্ট্রগুলো এটি বুঝে শুনে করেছে।’

নতুনভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি তাদের বোঝার সমস্যা। এটা তথ্যের ঘাটতিও হতে পারে। আমি মনে করি না এই বিবৃতি নিয়ে চিন্তার কিছু আছে। তবে আমরা অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো।’

তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের সঙ্গে যেমন গভীর সম্পর্ক গড়তে চাই তেমনি পূর্ব ও পশ্চিমে যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক বাড়াবো। আমরা চাই আমাদের বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশকে আরও ভালোভাবে বুঝুক।’

রোহিঙ্গা বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের প্রত্যাশা অনুযায়ী যখন প্রত্যাবাসন শুরু হয়নি তখন আমরা ইচ্ছা করে এ বিষয়ে জোর দেইনি। বিশেষ করে ডিসেম্বরে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, তালিকাভুক্ত যে রোহিঙ্গারা রয়েছে সেই তালিকা অনুযায়ী প্রত্যাবাসন শুরু হবে।’

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। সরকারের নীতি বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় দায়িত্ব পালন করবে বলে আমি মনে করি।’

আগামী ১০০ দিনে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রক্রিয়াগুলো ধীরগতির। আগামী ১০০ দিনে কী করবো তা এভাবে বলা যায় না।’

/এসএসজেড/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক