টুঙ্গিপাড়াতেও বাসে করে যাচ্ছেন মন্ত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ২০:২৬আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:০১

বাসে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান মন্ত্রিপরিষদের সদস্যরা

নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা মঙ্গলবার (৮ জানুয়ারি) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। ঢাকা থেকে তারা বাসে করে স্মৃতিসৌধে যান। আগামীকাল বুধবার (৯ জানুয়ারি) মন্ত্রীরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদের সদস্যরা টুঙ্গিপাড়াতেও বাসযোগেই যাবেন। বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে তারা ওই বাসে করেই ঢাকায় ফিরবেন।

বাসযোগে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে এবং বঙ্গবন্ধুর কবরে মন্ত্রীদের শ্রদ্ধা জানানোর ঘটনা এবারই প্রথম।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে জানান, আগামীকালও (মঙ্গলবার) তারা বাসযোগে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানাতে যাবেন। সকাল সাতটায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে তারা রওনা দেবেন এবং বাসে করেই ফের ঢাকায় ফিরবেন।

মন্ত্রিসভার সদস্যরা বাসযোগে টুঙ্গিপাড়া গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তাজনিত কারণে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় যাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেও বাসযাত্রায় শামিল হতে চেয়েছিলেন। কিন্তু তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা সংশ্লিষ্টরা তাকে হেলিকপ্টারে যেতে অনুরোধ করেন।

বাসযাত্রার বিষয়ে জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘মঙ্গলবার আমরা সবাই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য একসঙ্গে গেছি। এতে সময় যেমন বেচেছে, আলাদা করে গাড়িও ব্যবহার করতে হয়নি। ফলে জনসাধারণকে ভোগান্তি পোহাতে হয়নি।’ তিনি বলেন, ‘আগামীকালও আমরা বাসে করেই টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাবো।’ 

মন্ত্রীদের মঙ্গলবারের বাসযাত্রার বিষয়ে জানতে চাইলে ক্যাবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য মন্ত্রীদের বাসে করে যাওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ব্যবস্থা করেছিল। তবে আগামীকাল (মঙ্গলবার) টুঙ্গিপাড়ায় মন্ত্রীদের বাসে করে যাওয়ার বিষয়টি যোগাযোগ মন্ত্রণালয় ব্যবস্থা করবে।’ 

প্রসঙ্গত, এই প্রথম মন্ত্রিসভার সদস্যরা বাসযোগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন। প্রথা অনুযায়ী মন্ত্রিসভা শপথ নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কবরে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। গতকাল (সোমবার) শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা আজ মঙ্গলবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করেন । এরপর তারা চারটি বাসযোগে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভেতরে তাদের অতিরিক্ত আসন পেতে বসতে দেখা যায়।

/এমএইচবি/এইআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম