জামায়াতের বিচারে আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৯, ১৫:২৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২০:০৪

অ্যাডভোকেট আনিসুল হক
মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য আইন সংশোধন করে সংগঠন হিসেবে জামায়াতের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আইন সংশোধন করে জামায়াতের বিচার করা হবে। এ সংক্রান্ত আইনটি অধিকতর যাচাই-বাছাই ও মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে মন্ত্রিপরিষদ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।’

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর বুধবার (৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের নেপথ্য ব্যক্তিদেরও বিচারের আওতায় আনা হবে উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার নেপথ্যে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। এ জন্য বিশেষ কমিশন গঠন করা হবে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের হয়রানি করার জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়নি। যারা প্রযুক্তির সুবিধা নিয়ে তার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই আইন।’

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য বিভিন্ন সময় সংগঠন হিসেবে জামায়াতের বিচারের দাবি ওঠে। ইতোমধ্যে দলটির সিনিয়র বেশ কয়েকজন নেতা মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পেয়েছেন।

/এসআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম