চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী ও রাজ্যের কংগ্রেস সভাপতি তরুণ গগৈ। বুধবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করে অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানান, আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ফোন করলে তার সঙ্গে প্রায় ৬ মিনিট কথা বলেছেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এবং শিগগিরই বাংলাদেশ সফরের আসবেন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আসামের কংগ্রেস সভাপতি তরুণ গগৈ।
সূত্র: বাসস








