তৃণমূলের মানুষের জন্য কাজ করবো: মৎস্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ১২:২৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১২:৩৪

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মাঠের সাধারণ মানুষ হিসেবে তৃণমূলের মানুষের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নেত্রী কাজ করার সুযোগ দিয়েছেন, এই বিষয়টি মাথায় রেখেই কাজ করবো। মাঠের সাধারণ মানুষ হিসেবে তৃণমূলের মানুষের জন্য কাজ করবো।’

মন্ত্রণালয় নিয়ে ব্যক্তিগত প্ল্যানের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের নিজস্ব ধারাবাহিকতা ও প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করবো।’

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জলমহাল ইজারা দেওয়ার বিষয়ে যাতে কোনও অনিয়ম না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো।’

গত সোমবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। পরে মঙ্গলবার (৮ জানুয়ারি) মন্ত্রিসভার সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বুধবার (৯ জানুয়ারি) মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান।  

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম