দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ০০:৪৮আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:৫৫

মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালনের প্রতিশ্রুতি দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) মন্ত্রণালয়ে প্রথমদিন নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না।’

আশরাফ আলী খান  খসরু বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। এ হিসেবে আমি দেশ ও জনগণের কল্যাণেই কাজ করবো। আমার মন্ত্রণালয়ে কোনও রকম দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না এবং অনৈতিক তদবিরকেও প্রশ্রয় দেওয়া হবে না।’

পরে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তিনি মন্ত্রণালয়ভুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজেদের সকল দ্বন্দ্ব, ভেদাভেদ ও মনোমালিন্য ভুলে একই পরিবারের সদস্য হয়ে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, অরিতিক্ত সচিব ওয়াসি উদ্দিন, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল বোস মনি, মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মো. রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড ইয়াহিয়া মাহমুদ, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড নাথুরাম সরকার প্রমুখ বক্তৃতা করেন।

/এসআই/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী