১ ফেব্রুয়ারিকে সরকারিভাবে জাতীয় কবিতা দিবস ঘোষণার দাবি

ঢাবি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১৩:৪৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৭:৪৮

কবিতা পরিষদের সংবাদ সম্মেলন সরকারিভাবে ১ ফেব্রুয়ারিকে জাতীয় কবিতা দিবস ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় কবিতা উৎসবের দফতরে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এসময় আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ৩৩তম জাতীয় কবিতা উৎসব-২০১৯ শুরু হবে বলেও জানান আয়োজকরা।  

কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) কবি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।

লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় কবিতা উৎসব কবিতার বৃহত্তম ঐতিহ্যবাহী আয়োজন। এটা শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এক অনন্য উৎসব। যা ইতোমধ্যে সারা বিশ্বে বিশেষ মর্যাদা অর্জন করেছে। সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিটি উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার কবিতানুরাগী ও শ্রোতার অংশগ্রহণের মধ্য দিয়ে এই উৎসব যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার নজির পৃথিবীতে বিরল। আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে ইতোপূর্বে বেশ কয়েকবার ১ ফেব্রুয়ারিকে সরকারিভাবে জাতীয় কবিতা দিবস ঘোষণার দাবি জানিয়েছি। এ বিষযে পুনর্বার সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।  

এসময় বক্তব্য রাখেন কবি আসাদ চৌধুরী, কবি আনোয়ারা সৈয়দ হক, কবি আসাদ মান্নান, কবি কাজী রোজী। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কবি আমিনুর রহমান সুলতান। 

 

/এসটি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম