আলেমদের সঙ্গে পরামর্শ করেই কাজ করবো: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৭:০৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:১২

আলেমদের সঙ্গে পরামর্শ করেই কাজ করবো: ধর্ম প্রতিমন্ত্রী গোপালগঞ্জে শামছুল হকের (ছদর হুজুর) মাজার জিয়ারত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শনিবার (১২ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও জেলার আলেমদের নিয়ে মাজার জিয়ারত শেষে তিনি বলেন, ‘আলেমদের সঙ্গে পরামর্শ করেই কাজ করবো।’
গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে স্বাগত জানান গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘আমি গওহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র। হযরত ছদর হুজুরের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। তিনি ছিলেন আমার আধ্যাত্মিক গুরু। তার রুহানি দোয়া নিতে আমি তার মাজারে এসেছি। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং আলেমদের দোয়া নিয়ে মন্ত্রণালয়ের কাজ শুরু করতে চাই।’
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা আমি দেশের আলেমদের সঙ্গে পরামর্শ করেই করবো। দেশের শীর্ষ একটি ঐতিহ্যবাহী মাদ্রসারা ছাত্র ছিলাম এবং দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হওয়ার কারণে দেশের সর্বস্তরের আলেম, পীর-মাশায়েখ এবং সব ধর্মের গুরুদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। আমি সবার সহযোগিতা নিয়েই এই মন্ত্রণালয় পরিচালনা করবো।’
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রসার সনদসহ যেসব দায়িত্ব দিয়েছিলেন তা আমি আলেমদের নিয়ে নিষ্ঠার সঙ্গে পালন করেছি। সামনের দিনগুলোতেও প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন তা সবাইকে নিয়ে নিষ্ঠার সঙ্গে পালন করবো।’ এ সময় উপস্থিত ছিলেন গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি নুরুল ইসলাম, গওহরডাঙ্গার মাদ্রাসা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা ঝিনাত আলী, গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক মুফতি উসামা আমীন, খাদেমুল ইসলাম বাংলাদেশের মুফতি মোহাম্মদ তাসনীম প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের