সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ১০:৫৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৬:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৩ জানুয়ারি) সকালে তিনি সেখানে গেলে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। সেনানিবাসে পৌঁছেই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

শিখা অনির্বাণে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরে তিন বাহিনীর প্রধানরা এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সশস্ত্র বাহিনীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগ মাল্টিপারপাস হলে তার দফতরের কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর চা-চক্রে মিলিত হন।

/এমএইচবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এমপি ফজলে করিমের তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়লো
সাবেক এমপি ফজলে করিমের তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়লো
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী