‘আইন অমান্য করে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না, ভেঙে ফেলা হবে ঝুঁকিপূর্ণগুলো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ১২:৩৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৩:৩৬

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম আইন অমান্য করে কাউকে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি আরও বলেন, ‘নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে। শনাক্ত হওয়ার পর এগুলো ভেঙে ফেলা হবে। প্রথমে এ ভবনগুলো ভাঙার জন্য মালিকদের অনুরোধ করা হবে। তারা নিজেরা না ভাঙলে সরকারের পক্ষ থেকে ভেঙে ফেলা হবে।’

সোমবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউকের ১১টি উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ, দুর্যোগ আসবেই। সেই দুর্যোগ মোকাবিলা করে যেকোনও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে। কিছুটা সময় দিন। একটা রেডিক্যাল চেঞ্জ দেখতে পাবেন। এই ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের ক্ষেত্রে আদালতে ৮ হাজার মামলা রয়েছে। এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আইন অমান্য করে কিছু করতে চাই না। আবার ঠুনকো বিষয়ে আইনের অজুহাতে কোনও কিছু থেমে থাকবে না।’

রাজউকের দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গৎবাধা অভিযোগ নয়, সুনির্দিষ্ট করে অভিযোগ করুন। দেখুন প্রতিকার পান কিনা।’

/এসআই/এসএসএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম