সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ১২:৫৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৩:৪৬

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ফাইল ছবি আগামী ১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সাড়ে তিন লাখেরও বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এক হাজার ৪৮৭টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করবে ডিএসসিসি।

সোমবার (১৪ জানুয়ারি) নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত এক সভায় এসব কথা জানানো হয়।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ১৯ জানুয়ারি সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে। আমরা ওইদিন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবো। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি বলেন, ‘৫৭টি ওয়ার্ডের এক হাজার ৪৮৭টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়াবো আমরা। ভিটামিন ‘এ‘ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুঝুঁকি কমায়।’

সারাদেশে এ বছর দুই কোটিরও বেশি শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় ডিএসসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহউদ্দীনসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার অর্ধশতা‌ধিক
মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার অর্ধশতা‌ধিক
নেপালে ত্রাণ তৎপরতা-উদ্ধার কাজে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ
নেপালে ত্রাণ তৎপরতা-উদ্ধার কাজে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ
মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার মিলাদুন্নবী পালিত
মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার মিলাদুন্নবী পালিত
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার নেপথ্যে কী
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি