সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ১৭ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৮:২১

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ (ফাইল ফটো) আগামী ১৭ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার (১৪ জানুয়ারি) কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
ইসি সচিব বলেন, ‘সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বিষয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলোকে আজ (সোমবার) চিঠি দেওয়া হবে। দলগুলো এককভাবে নির্বাচন করবে নাকি জোটগতভাবে নির্বাচন করবে তা জানতে চাওয়া হবে। স্বতন্ত্রভাবে নির্বাচিত এমপিদেরও চিঠি দেওয়া হবে।’
তিনি জানান, আগামী ৩০ জানুয়ারির মধ্যে দলগুলো কমিশনকে তাদের অবস্থান অবহিত করবে। এরপর ১২ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনে ভোটার তালিকা প্রণয়ন এবং ১৭ ফেব্রয়ারি বিস্তারিত তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, ওই দিনই মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারসহ সব বিষয় জানানো হবে।

আনও পড়ুন: সংরক্ষিত আসনের নির্বাচন যে প্রক্রিয়ায়

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম