পদ্মা সেতুর কাছেই হবে বঙ্গবন্ধু বিমানবন্দর: বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৩:৩৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:০০

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী পদ্মা সেতুর আশপাশেই বঙ্গবন্ধু বিমানবন্দর স্থাপন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। মঙ্গলবার সিভিল এভিয়েশন সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

মাহবুব আলী বলেন, এ মন্ত্রণালয় চ্যালেঞ্জিং। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জায়গা চূড়ান্ত হয়েছে। পদ্মা ব্রিজের আশপাশে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর হবে প্রাচ্য ও পাশ্চাত্যের কেন্দ্রবিন্দু। সিভিল এভিয়েশন ক্যাটাগরি ওয়ান হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মার্চে আসবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি। তাদের সনদ পেলে চালু হবে নিউ ইয়র্ক ফ্লাইট।

গ্রাউন্ড হ্যান্ডলিং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান মাহবুব আলী। তিনি বলেন, সেবার মান সন্তোষজনক পর্যায়ে নিতে উদ্যোগ নেওয়া হবে। বিমানের নতুন রুট চালু করা হবে।

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম