কারখানায় কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেলে মজুরি পাওয়া যাবে না: শ্রম প্রতিমন্ত্রী

বংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ০০:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০৮

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কাঠামো সমন্বয়ের পর শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শ্রম আইন সবার জন্যই প্রযোজ্য, কার্ড পাঞ্চ করে হাজিরা দিয়ে কাজ না কলে কোনও শ্রমিক কারখানা থেকে বেরিয়ে গেলে তিনি ওই দিনের মজুরি পাবেন না।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) গার্মেন্টস শিল্পের শ্রম পরিস্থিতি পর্যালোচনার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মালিক-শ্রমিক ও সরকারের মধ্যে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সভায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস কারখানার সব ধরনের অভিযোগ জানানোর জন্য খুব শীঘ্রই হট লাইন চালু করা হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর হট লাইন পরিচালনা করবে। তিনি বলেন, এখন থেকে গার্মেন্টস শিল্পসংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। গার্মেন্টস শিল্পের যেকোনও সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে অত্যন্ত আন্তরিক উল্লেখ করে শ্রম প্রতিমন্ত্রী ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়নে মালিক শ্রমিক সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী গার্মেন্টস মালিক প্রতিনিধিরা গত কয়েকদিনের গার্মেন্টস কারখানার উদ্ভূত পরিস্থিতির কারণে কোন নিরীহ শ্রমিক হয়রানির শিকার হবেন না বলে নিশ্চয়তা দিয়েছেন। কাজে যোগ দেওয়ার জন্য মালিক প্রতিনিধিরা শ্রমিকদের ধন্যবাদ জানান।

শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, এফবিসিসিআই’র সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএ এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. সামসুজ্জামান ভূইয়া, শ্রম অধিদফতরের মহাপরিচালক শিবনাথ রায়, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, ইন্ড্রাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল এর মহাসচিব সালাউদ্দিন স্বপন এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, সিরাজুল ইসলাম রনি, বাবুল আক্তার, নাজমা, শামীমা নাসরিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

 

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম