ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে প্রকল্প নেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৯:০১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:৩৫

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে দেশব্যাপী বৃহৎ প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বুধবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, ‘সার্বিক অর্থনীতিতে কৃষির গুরুত্ব ক্রমেই বাড়ছে। তাই কৃষির বিকাশে কর্মকর্তাদের দায়িত্ব, মেধা, আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। আগামীতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধান নিয়ামক হচ্ছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি। নিরাপদ খাদ্য ও পুষ্টির জন্য আমাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষি প্রকৃতিনির্ভর একটি ঝুঁকিপূর্ণ পেশা। প্রাকৃতিক দুর্যোগের কারণে যেকোনও সময় দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করে কৃষিতে অভাবনীয় সাফল্য এনেছে, যা আজ বিশ্বস্বীকৃত।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তেলের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে আনার জন্য দেশব্যাপী বৃহৎ প্রকল্প নিতে হবে। আমরা সকলে মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন কাজ করে যেতে চাই, যা অনুকরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ের ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৭১২ দশমিক ৬৫ কোটি টাকার মোট ৫১টি প্রকল্প চলমান রয়েছে। ইতোমধ্যে আরও ১৯টি প্রকল্প অনুমোদিত হয়েছে। অনুমোদিত এসব প্রকল্পের মধ্যে ছয়টি প্রকল্পের বরাদ্দও পাওয়া গেছে। বৃহৎ বরাদ্দ পাওয়া ২২টি প্রকল্পে ২৫ কোটি থেকে মোট ১ হাজার ৩৩৩ দশমিক ৬৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক