এই ভোটের সম্মান আমি রক্ষা করবো: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৭:১৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, এই ভোটের সম্মান আমি রক্ষা করবো। দেশের মানুষ যে বিশ্বাস রেখেছে, তার মর্যাদা জীবন দিয়ে হলেও রক্ষা করবো।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত কোনও চাওয়া পাওয়া নেই। স্বজন হারানো বেদনা নিয়েও এ দেশকে গড়ে তুলবো- যে বাংলাদেশে একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহীন থাকবে না। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ ।’

বাংলাদেশের জনগণ বারবার ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন উল্লেখ করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি কী পেলাম, না পেলাম, সেটা কোনও বড় কথা নয়। মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ নিয়েই দেশ সেবা করে যাচ্ছি, করে যাব।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমি সহযোগিতা চাই দেশের মানুষের কাছে।’ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আসেন আমাদের বর্তমানকে উৎসর্গ করি ভবিষ্যতের প্রজন্মের জন্য।’

/এমএইচবি/ইউআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম