মার্চের দ্বিতীয় সপ্তাহে উপজেলা পরিষদের প্রথম দফার নির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ২০:১৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:৩২

উপজেলা পরিষদ নির্বাচন
পাঁচ ধাপে সম্পন্ন হবে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন। এর মধ্যে আগামী ৮ বা ৯ মার্চ প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। মঙ্গলবার (২২ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সভা করে কোন বিভাগের কোন জেলার কোন কোন উপজেলার ভোট হবে তা নির্ধারণ করা হবে। তবে প্রথম ধাপে ৮ বা ৯ মার্চ ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন ১৮ মার্চ, তৃতীয় ধাপের নির্বাচন ২৪ মার্চ, চতুর্থ ধাপের নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। বাকি পঞ্চম ধাপের নির্বাচন রমজান মাস ও ঈদের পরে অনুষ্ঠিত হবে।
একটি বড় দল বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনও ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বাদ দিয়ে নির্বাচন একপেশে হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা পরিষদ স্থানীয় সরকারের নির্বাচন। এই নির্বাচন অনুষ্ঠানে আইনি বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ভোট করতে হবে। কে এলো বা  না এলো তা বিবেচনায় নেওয়ার কোনও সুযোগ নেই।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম