ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ আলী ফরহাদকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ জানুয়ারি) তাদের নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ফেরদৌস আহমেদ খান সরকারের আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পালন করেন। আর শাহ আলী ফরহাদ এবারই প্রথম এই দায়িত্ব পেলেন। তিনি আওয়ামী লীগের গবেষণা সংস্থা সিআরআই-এর সিনিয়র অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন।








