নিখিল ও আম্বিয়াসহ ৬ জনকে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১৫:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৭:১৪

প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের চেক গ্রহণ করছে একটি পরিবার

জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসসহ ছয় জনকে আর্থিক সহযোগিতা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকিরা চিকিৎসার জন্য সহযোগিতা পেয়েছেন। এদের মধ্যে ছিলেন লোকসংগীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়া, সাবেক ভলিবল খেলোয়াড় শ্রী উপেন্দ্র নারায়ণ পাল (নিখিল পাল) সহ আরও তিন জন। 

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর হাত থেকে চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক গ্রহণ করছেন এক ব্যক্তি

জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে পরিবারের ভরণপোষণের জন্য ১০ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী। লোকসংগীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়ার ক্যানসার চিকিৎসার জন্য তাকে ২৫ লাখ টাকা এবং চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের জন্য সাবেক ভলিবল খেলোয়াড় শ্রী উপেন্দ্র নারায়ণ পাল (নিখিল পাল)-কে ৩০ লাখ টাকা অনুদান হিসেবে দেন প্রধানমন্ত্রী।

এছাড়া, আরও তিনজনকে চিকিৎসার জন্য ৬১ লাখ টাকা অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের