ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের বাধা কাটলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১৯:০৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৯:১৬

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের বাধা কাটলো ময়মনসিংহ সিটি করপোরেশনের ওয়ার্ড নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এ গেজেট প্রকাশ করে। এতে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। সাধারণ ওয়ার্ড নির্ধারণে বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা ঠিক রেখে নতুন আরও ১২টি ওয়ার্ড সংযোজন করা হয়েছে। ফলে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের সব বাধা কেটে গেলো।
পৌরসভার ২১টি ওয়ার্ডের বাইরে নতুন যে ১২টি ওয়ার্ড সংযোজন করা হয়েছে তার সীমানা হচ্ছে, ২২ নং ওয়ার্ডে বিলুপ্ত বয়ড়া ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সম্পূর্ণ অংশ; ২৩ নং ওয়ার্ডে সুতিয়াখালী ও বেলতলী; ২৪ নং ওয়ার্ডে বয়ড়া ইউনিয়নের ৭ ও ৯ ওয়ার্ড এবং ছভাগিয়া ও ছালাকান্দি; ২৫ নং ওয়ার্ডে দিঘারকান্দা ও ফকিরাকান্দা; ২৬ নং ওয়ার্ডে উজান বাড়েরা (আকুয়া ইউনিয়নের আগের ৩ নং ওয়ার্ডের অংশ), কান্দাপাড়া, মধ্যবাড়েরা, ভাটিবাড়েরা ও শিকারীকান্দা; ২৭ নং ওয়ার্ডে আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অংশ) ও মোড়লপাড়া; ২৮ নং ওয়ার্ডে চুকাইতলা, আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অংশ); ২৯ নং ওয়ার্ডে উত্তর দাপুনিয়া (দাপুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অংশ), কলাপাড়া (দাপুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অংশ), হাড় গুজিরপাড়, দাপুনিয়া ভাটিপাড়া (পশ্চিম) (দাপুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অংশ), বাদেকল্পা (নাজিম), বাদেকল্পা (রুস্তম), উজানবাড়েরা (আকুয়া ইউনিয়নের আগের ২ নং ওয়ার্ডের অংশ) ও গন্দ্রপা; ৩০ নং ওয়ার্ডে খাগডহর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৯ নং ওয়ার্ডের অংশ), কিসমত, হাসিবাসী, বৈশাখাই, বাঘেরকান্দা, নিজকল্পা, রহমতপুর (খাগডহর ইউনিয়নের আগের ৩ নং ওয়ার্ডের অংশ); ৩১ নং ওয়ার্ডে জেলখানার চর (খাগডহর ইউনিয়নের আগের ৯ নং ওয়ার্ডের অংশ), চরঈশ্বরদিয়া ও চরগোবিন্দপুর; ৩২ নং ওয়ার্ডে চরকালিবাড়ি এবং ৩৩ নং ওয়ার্ডে চরঝাওগড়া, চরগোবদিয়া ও রঘুরামপুর।
প্রসঙ্গত, ১৭৯১ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা সদরের পত্তন হয় এবং ১৮৬৯ খ্রিস্টাব্দে ময়মনসিংহ শহরের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা করার লক্ষ্যে পৌরসভা গঠিত হয়। ২০১৮ সালের ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদনের মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রজ্ঞাপন জারি হয়। এটি বাংলাদেশের দ্বাদশ সিটি করপোরেশন। এর আয়তন ৯০ দশমিক ১৭৩ বর্গকিলোমিটার।
আইন অনুযায়ী, সিটি করপোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। গত বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়।
আইন অনুযায়ী, কোনও এলাকাকে সিটি করপোরেশন ঘোষণা করা হলে সেখানে প্রথমে প্রশাসক নিয়োগ দিতে হয় এবং সিটি করপোরেশন ঘোষণার ১৮০ দিনের মধ্যে ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করে সেখানে নির্বাচন আয়োজন করতে হয়। সিটি করপোরেশনের গেজেট প্রকাশের পরপরই ময়মনসিংহ পৌরসভার বিদায়ী মেয়র মো. ইকরামুল হক টিটুকে ১৮০ দিনের মেয়াদে করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৩ এপ্রিলের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনও অনুরোধ আসেনি। উনারা যদি আমাদের অনুরোধ করেন তাহলে আমরা নির্বাচন করে দেবো।’

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম