সামাজিক প্রতিবন্ধকতায় বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ কম: শিক্ষামন্ত্রী

ঢাবি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ১৪:৫০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৯:৪০

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সামাজিক প্রতিবন্ধকতা থাকায় বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘বিজ্ঞান শিক্ষায় দেশ এগিয়ে গেলেও এখন পর্যন্ত এদেশে বিজ্ঞান গবেষণাগারের অভাব রয়েছে। সামাজিক কিছু প্রতিবন্ধকতা থাকায় নারীরা বিজ্ঞান শিক্ষায় কম অংশ নিচ্ছেন।’

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে নবম কেমিস্ট্রি অলিম্পিয়াডের ঢাকা ডিভিশনের প্রিলিমিনারি রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি এর আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যে দেশের শিক্ষাব্যবস্থা যত উন্নত সে দেশ তত উন্নত। বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশকে তুলে ধরছে বিশ্বদরবারে। বর্তমানে সারাদেশের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।’

এ সময় তিনি দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাহিদার উপযোগী করে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষায় দক্ষতা অর্জনের পরামর্শ দিয়ে নারীদের বিজ্ঞান শিক্ষায় সুযোগ করে দিতে এবং বিজ্ঞান মনস্ক সমাজ গঠন করতে সকলের প্রতি আহ্বান জানান।

কেমিক্যাল সোসাইটির সভাপতি মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন নবম অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ওয়াহাব খান।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম