শ্রমিক সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ১৭:২২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৭:৩৭

শ্রমিক সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন শ্রমিক সুমন হত্যার বিচার ও গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন। শুক্রবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, দেশে যে হারে জিনিসপত্র দাম বেড়েছে, সে হারে শ্রমিকদের বেতন বাড়েনি।  শ্রমিকদের যে বেতন দেওয়া হয় তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর। তাদের এই কষ্টের জীবন থেকে বেরিয়ে আসতে শ্রমিকদের বেতন বাড়ানো জরুরি। আর এই বেতন বাড়ানোর আন্দোলন তাদেরকে ন্যায্য আ‌ন্দোলন। এই আন্দোলন করতে গিয়ে সুমনকে হত্যা করা হয়েছে।

তারা আরও বলেন, শুধু তাই নয়, শ্রমিকদের কেউ ভালো চোখে দেখে না। সব সময় সবাই অপমান অপদস্ত করে থাকে। এসময় তারা জিনিসপত্রে দামের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সমন্বয়ক এম এ ফয়েজ, সভাপতি শবনম হাফিজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য আব্দুস সাত্তার প্রমুখ।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম