‘ভারতরত্ন’ প্রণব মুখার্জীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৯, ১৮:৪৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৯:০০

শেখ হাসিনা ও প্রণব মুখার্জী ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক ‘ভারতরত্ন’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ভারতরত্ন পদক লাভ করায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।’

এদিকে প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সত্যিকারের রত্ন। বাঙালি এ রাজনীতিবিদ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ দেশের জনগণ তার অবদানকে চিরকাল মনে রাখবে।’


ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে গতকাল শুক্রবার (২৫ জানুয়ারি) দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতরত্ন পদকে ভূষিত করেন। আজ শনিবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়।
একই সঙ্গে সংগীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজী দেশমুখকে মরণোত্তর এই পদক দেওয়া হয়।
ভারতের জাতীয় কংগ্রেসে সিনিয়র নেতা প্রণব মুখার্জী ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রণব মুখার্জী কংগ্রেস সরকারের আমলে ভারতের অর্থ, প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাসস।






 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম