স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পবিত্র ওমরা পালন করেছেন। গত বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে সপরিবারে তিনি সৌদি আরব যান। পরদিন শুক্রবার (২৫ জানুয়ারি) পবিত্র ওমরা পালন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বাংলা ট্রিবিউনকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ওমরা করার জন্য ভিসা চেয়েছিলেন। সৌদি আরব তার পরিবারসহ সফরসঙ্গী ১৫ জনকে রাজকীয় অতিথি হিসেবে ভিসা দেয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরিফ যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আগামী মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে তার দেশে ফেরার কথা।








