নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন আওরঙ্গজেব চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ২০:১২আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২০:১৯





ভাইস এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। ছবি: আইএসপিআর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার (২৬ জানুয়ারি) বিকালে নৌ সদর দফতরে এ দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নবনিযুক্ত নৌপ্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী কমান্ড হস্তান্তর ও গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, আঞ্চলিক কমান্ডাররা, ডিইডব্লিউ নারায়ণগঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, সিডিডিএলের ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর ফেনীর ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমোরা গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এ কে এম গিয়াসউদ্দিন চৌধুরী এবং মিসেস সাহেরা চৌধুরীর দ্বিতীয় সন্তান।
আওরঙ্গজেব চৌধুরী ১৯৭৮ সালের জুন মাসে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগদান করেন। ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
নবনিযুক্ত নৌপ্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গত ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০১৯ পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে আওরঙ্গজেব চৌধুরী বিবাহিত। তার স্ত্রীর নাম ডা. আফরোজা আওরঙ্গজেব। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নৌবাহিনীর নতুন প্রধান আওরঙ্গজেব চৌধুরী

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম