দুর্নীতি রোধে কর্মকর্তাদের নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে: ইমরান আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৯:৪২

বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ দুর্নীতি রোধে কর্মকর্তাদের নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।

রবিবার (২৭ জানুয়ারি) জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কনফারেন্স রুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বিএমইটির কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় তিনি এই পরামর্শ দেন।
এর আগে কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট প্রদান করেন।
এসময় ইমরান আহমদ বলেন, ‘দুর্নীতির ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আর দুর্নীতি দূর হলেই সুশাসন নিজে থেকে চলে আসবে। আপনাদের নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে জনকল্যাণের মনোভাব নিয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘চাহিদাভিত্তিক বৈশ্বিক কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। জনশক্তির বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে হলে ট্রেনিং বাড়াতে হবে। আর ভাষা শিক্ষাকে প্রাধান্য দিয়ে প্রশিক্ষণের মান বাড়াতে হবে।’

এসময় প্রশিক্ষণ মডিউল প্রস্তুত রাখার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘দক্ষ জনশক্তি সৃষ্টিই বর্তমান সরকারের মূল লক্ষ্য।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন— বিএমইটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন, বিএমইটির উপপরিচালক রেজওয়ানুল হক চৌধুরী প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম