মিয়ানমারের গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাষ্ট্রদূতকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ১৮:২৯আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৮:২৯

বাংলাদেশ-মিয়ানমার পতাকা

মিয়ানমারের বিভিন্ন সংবাদ মাধ্যমে সীমান্ত পরিস্থিতি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের প্রতিবাদে ক্ষোভ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ও-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক পত্র হস্তন্তর করা হয়েছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, মিয়ানমারের সংবাদপত্রে যে সংবাদগুলি ছাপানো হয়েছে সেগুলি মিথ্যা ও বানোয়াট।

উল্লেখ্য, মিয়ানমারের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ২৪ জানুয়ারি ভোরে বাংলাদেশ থেকে একদল সন্ত্রাসী মিয়ানমারে প্রবেশ করে লংগদু শহরের এক পুলিশ চৌকিতে আক্রমণ করেছে।

এর প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি নিশ্চিত ওই দিন বাংলাদেশ থেকে কেউ মিয়ানমারে অনুপ্রবেশ করেনি বা গুলি ছোড়া হয়নি। এর আগেও মিয়ানমারের সংবাদমাধ্যমে এই ধরনের মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে কোনও সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার জন্য ইতোমধ্যে বাংলাদেশ মিয়ানমারকে একটি প্রস্তাবনা দিয়েছে। এছাড়া সীমান্তে যৌথ টহলেও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমার এখনও এর কোনও জবাব দেয়নি।

/এসএসজেড/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম